বরযাত্রী নিয়ে কেন্দ্রে গিয়ে বিয়ের সাজে চাকরির পরীক্ষায় বর

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
বিয়ের সাজে পরীক্ষা কেন্দ্রে বর প্রশান্ত যাদব

বিয়ের সাজে পরীক্ষা কেন্দ্রে বর প্রশান্ত যাদব © আনন্দবাজার

বিয়ে এবং পরীক্ষা পড়েছে একই দিনে। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে বরযাত্রী নিয়েই হাজির হবু বর। বরের বেশে, মাথায় পাগড়ি পরে দিলেন পরীক্ষাও। ঘটনাটি ভারতরে উত্তর প্রদেশের মাহোবা এলাকায় ঘটেছে। পরীক্ষার্থীর নাম প্রশান্ত যাদব।

পুলিশ সূত্রে আনন্দবাজারের খবর, রবিবার সন্ধ্যায় বিয়ের লগ্ন ছিল প্রশান্তের। সকালেই কনস্টেবল পদের জন্য পরীক্ষা দেওয়ার কথা তাঁর। তাই সকাল সকাল বাড়ি থেকে বরযাত্রী নিয়েই বেরিয়ে পড়েছিলেন। উত্তর প্রদেশের মুধারি এলাকায় থাকেন তিনি। বিয়ে করতে যেতে হতো বান্দা এলাকায়।

পুলিশ জানায়, প্রশান্তের পরীক্ষাকেন্দ্র ছিল মাহোবা এলাকার স্কুলে। মুধারি থেকে বান্দা যাওয়ার পথেই পড়ে পরীক্ষাকেন্দ্র। তাই সকাল সকাল বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়েছিলেন। মাহোবার স্কুলে গিয়ে বরযাত্রীরা সকলে থেমে যান। স্থানীয়েরাসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরাও পরীক্ষাকেন্দ্রের সামনে বরযাত্রী দাঁড়িয়ে যেতে দেখে অবাক হন।

প্রশান্ত যে পরীক্ষা দিয়ে বিয়ে করতে যাবেন, সে কথা জানাতে পুলিশকর্মী এবং স্কুল কর্তৃপক্ষ তাঁকে বরের সাজেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। প্রশান্ত যতক্ষণ পরীক্ষা দিচ্ছিলেন, ততক্ষণ বাইরে অপেক্ষায় ছিলেন বরযাত্রীরা। প্রশান্তের পরীক্ষা শেষ হলে বরযাত্রীর সঙ্গে তিনি রওনা হন জীবনের নতুন অধ্যায় শুরু করার পথে।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬