পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
প্রবেশপত্রে সানি লিওনের ছবি

প্রবেশপত্রে সানি লিওনের ছবি

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি দেখা দিয়েছে। এই প্রবেশপত্র স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই শোরগোল শুরু হয়েছে। এটি আসল না নকল, তা নিয়েও চলছে বিতর্ক।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় বসার জন্যই নাকি আবেদন করেছেন সানি! সংশ্লিষ্ট প্রবেশপত্রে উল্লেখ ছিল পরীক্ষাকেন্দ্রের নাম। কনৌজের তিরওয়ার শ্রীমতী সোনশ্রী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল সানির। যদিও শেষ পর্যন্ত প্রবেশপত্রে ‘মালিক’ পরীক্ষা দিতে আসেননি বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, কীভাবে এই প্রবেশপত্র তৈরি হল, কে ‘সানি লিওনি’-র নামে আবেদন করেছিলেন—তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই প্রবেশপত্রে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে, সেটা উত্তরপ্রদেশের মাহোবর এলাকার এক বাসিন্দার। পাশাপাশি যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা হয়েছে, সেখানে মুম্বইয়ের ঠিকানা উল্লেখ রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, কেউ ভুয়ো নাম, ঠিকানা, ছবি দিয়ে পুলিশের চাকরির পরীক্ষায় আবেদন করেছিলেন। পুরো বিষয়টিই ‘ইচ্ছাকৃত’ করা হয়েছে বলে মনে করছে পুলিশ।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950