‘দঙ্গল’র শিশু তারকা সুহানি মারা গেছেন, ভুল চিকিৎসার অভিযোগ 

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
সুহানি ভাটনাগর

সুহানি ভাটনাগর © সংগৃহীত

বলিউডের ‘দঙ্গল’ সিনেমার আমির খানের সহ–অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাত্র ১৯ বছর বয়সে ভারতের রাজধানী দিল্লিতে মৃত্যু হয়েছে তার। খবর এনডিটিভির। 

তবে সুহানি ভাটনাগরের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ‍সক্রিয়তা ছিল না বেশ কয়েক বছর ধরে। কিছুদিন আগেই সুহানি পা ভেঙেছিলেন। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাও চলছিল তার। এমনটি জানিয়েছে বেশ ভারতের একটি গণমাধ্যম।

চিকিৎসকের পরামর্শে ওষুধও খেয়েছিলেন তিনি। গণমাধ্যমগুলোর দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে।

‘দঙ্গল’ সিনেমায় ‘মহাবীর সিং ফোগত’ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা আমির খান। এতে তার মেয়ের কিশোরী বয়সের ববিতা চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। সিনেমাটির ববিতা চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খানের পাশাপাশি সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা ও জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। 

এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন বলেও জানিয়েছিলেন তিনি।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস চালু ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেওয়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানের জব্দকৃত সম্পদ ছেড়ে দেবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউজ
  • ১১ এপ্রিল ২০২৬
জরিমানা-ভাঙচুর ব্যর্থ, বিষখালী তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি
  • ১১ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
close