ডাক্তারি ছেড়ে কমিশনারের প্রস্তুতি, প্রথমবারেই দ্বিতীয় রেনু রাজ

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
আইএএস অফিসার রেনু রাজ

আইএএস অফিসার রেনু রাজ © সংগৃহীত

ডাক্তারি ছেড়ে দিয়ে শুরু করেছিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষার প্রস্তুতি। প্রথম চেষ্টাতেই দ্বিতীয় স্থান পেয়ে হয়েছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস অফিসার।

রেনু রাজ ভারতের কেরালার টি. তেরেসা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হন। কিন্তু ডাক্তার হওয়ার পরে বর্তমানে আইএস অফিসার রেনু রাজ ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই শুরু হয় তার ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। 

রেনু জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা করে পড়াশোনা করতেন তিনি এবং আইএএসের পড়াশোনার জন্য এর সঙ্গে রিলেটেড সব ধরনের বইয়ের ওপর জোর দেন। তবে এর মধ্যে ডাক্তারিও ছাড়েননি তিনি। দুই দিকে পা দিয়েও সমানভাবে সামলে চলে ২০১৪ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি। ঘটনাটি অনেক আগের হলেও বর্তমানে আলোচনায় এসেছে ভারতীয় গণমাধ্যমের খবরে।

ভারতের এই পরীক্ষায় খুব কম সংখ্যকই প্রথম প্রচেষ্টাতেই সফল হয়। তবে কোনো বাঁধাই বাঁধা নয়। জীবনে সাফল্য অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম আর নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এমনটাই প্রমাণ করেছেন আইএএস অফিসার রেনু রাজ। প্রথম পরীক্ষাতেই সফল হয়েছেন তিনি। এমনকি হয়েছেন দ্বিতীয়ও। 

আইএস অফিসার ড. রেনু রাজ কেরালার কোট্টায়ম জেলার বাসিন্দা। তিনি ব্যক্তি জীবনে একজন বিবাহিতা। তাঁর বাবা পেশায় একজন সরকারি কর্মচারী এবং তাঁর মা একজন গৃহবধূ। এছাড়া তার একটি বোনও আছে। 

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close