পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
ভারতের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে © হিন্দুস্তান টাইমস

তুমুল কড়াকড়ির মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ করা হয়েছে। মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে থাকছে ‘ইউনিক কিউআর কোড’। কেউ পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেন, তাহলে ‘ইউনিক কিউআর কোড’র মাধ্যমে সহজে দোষী চিহ্নিত হবে।

মাধ্যমিক পরীক্ষায়ও একই নীতি নেওয়া হয়েছিল। তার জেরে বাতিল করা হয় ৩৬ জনের পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য ততদূর যেতেই চায় না। কড়া নজরদারির মাধ্যমে যাতে প্রশ্নফাঁস রোখা যায়, তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নিয়ে আসেন, তা নিয়ে সতর্ক করেছে সংসদ। 

খবর হিন্দুস্তান টাইমসের। এতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের মধ্যে যদি কারও থেকে ফোন পাওয়া যায়, তাহলে তাকে সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেউ যদি ভুল করে মোবাইল ফোন নিয়ে চলে আসেন, তাহলে তাকে পরীক্ষা শুরুর আগে ভেন্যু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে। 

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার রাজ্যজুড়ে ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। 

মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ির মতো জেলায় স্পর্শকাতর কেন্দ্র আছে। নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দু'জন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল পল্লিচিকিৎসকের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬