ডেটে খেয়ে বাসায় রান্নার প্রয়োজন হয়নি, ২ বছরে ১৫ হাজার ডলার বাঁচল তরুণীর

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
ভিভিয়ান তু

ভিভিয়ান তু © সংগৃহীত

প্রতি সপ্তাহে ছয়দিন ডেটে যাওয়ার কারণে বাড়ি ফিরে আর রান্না করতে হয়নি এক নারীর। আসেনি কোনো মুদি দোকানের খরচও। আর তাতেই  ১৫ হাজার ৬০০ মার্কিন ডলার বাঁচিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ লাখ ১২ হাজার টাকা। ওই নারীর নাম ভিভিয়ান তু। এভাবেই দু’বছরে তিনি এই টাকা বাঁচিয়েছেন বলে জানা গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম  ডেইলি মেইল অনলাইনের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। তিনি ওয়াল স্ট্রিটের সাবেক ব্যবসায়ী। টিকটক ও ইনস্টাগ্রামে ‘ইউররিচবিএফএফ’ নামে তাঁর অর্থনীতি বিষয়ক টিপস এবং কৌশল শেখানোর আইডি রয়েছে। ২০২১ সালে তিনি ওই আইডি থেকে প্রথম বিতর্কিত একটি অর্থনীতি বিষয়ক হ্যাক নিয়ে ভিডিও পোস্ট করেন। 

তিনি নিজের টাকা বাঁচানোর গল্পের ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘যখন তারা (পুরুষ) বলে, নারীরা বিল দেয় না, কিন্তু আপনি মুদি দোকানের খরচা এড়াতে সপ্তাহে ছয়দিন ডেট করেন।’ ভিডিওতে তাঁকে সৈকতে সানগ্লাস পরে তুলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। 

তিনি পোস্টটির ক্যাপশনে আরও লিখেছেন, ‘২০১৬–১৮ সালের মধ্যে আমি একবারও মুদি দোকানে যাইনি, কিছু কিনিওনি। এতে সপ্তাহে সম্ভবত আমার প্রায় ১৫০ ডলার সঞ্চয় হয়েছে।’ভিডিওটি টিকটকে ভাইরাল হয়ে যাওয়ার পর ওই অর্থ বিশেষজ্ঞ নারী ‘এলিট ডেইলি’ সংবাদমাধ্যমকে বলেন, ভিডিওর ক্যাপশনটি অতিরঞ্জিত ছিল এবং তিনি শুধু খাওয়ার জন্য ডেটে যেতেন না!

তবে ভিভিয়ান স্বীকার করেছেন যে তিনি প্রেমের বাহানায় ফ্রিতে খাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি। তিনি এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। ‘তখন আমি ইক্যুইটি ট্রেডার হিসেবে কাজ করছিলাম এবং ৯৫ হাজার ডলার উপার্জন করছিলাম। কিন্তু আমার খরচ অনেক বেশি ছিল।

তিনি  বলেন, আমি ম্যানহাটনে থাকতাম এবং হেলস কিচেনে আমার অ্যাপার্টমেন্টের ভাড়া দিতাম। সেখানে মুদি দোকান পাওয়া এত সহজ ছিল না। আমার অ্যাপার্টমেন্টের কাছের বাজারে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই আমি সেখানে কেনাকাটা করতে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করিনি।’

ভিভিয়ান আরও বলেন, ‘পরিবর্তে আমি কোমর দুলিয়ে সাবওয়ে-১৫ ব্লকের মুদি দোকানি জো–এর কাছে যেতাম এবং যা খুশি নিয়ে আসতাম। এটা অত সহজ ছিল না, আমি কী কিনব সেটা নিয়ে অনেক ভাবতে হতো।’ 

ডেটে গিয়ে প্রেমিকের টাকায় খেয়ে দুই বছরে ১৭ লাখ টাকা খরচ বাঁচালেন তরুণী

ডেটে গিয়ে ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার ধারণাকে সমর্থন করেন জানিয়ে ভিভিয়ান বলেন, ‘তবে, আমি নিজের টাকা দিয়ে মুদি দোকান থেকে খাবার কেনার (আবার রান্নাও করতে হবে) চেয়ে প্রেমের বাহানায় একটি জাঁকজমকপূর্ণ রেস্তোরাঁয় (সম্ভবত) বিনা মূল্যে খেতে যেতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি!’

শেষ পর্যন্ত তিনি বলেছেন, এই কৌশল তাঁর হাজার হাজার ডলার বাঁচিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এহেন কর্মের পরিণতি অনেক খারাপ হতে পারে। তাঁর সঙ্গেও এমনটি ঘটেছিল, খুবই অপছন্দের মানুষের সঙ্গে তাঁকে বেশ কয়েকবার ডেটে যেতে হয়েছিল। 

ভিভিয়ান বলেন, তিনি মনের মানুষ খুঁজতেই ডেটে যাওয়া শুরু করেন। তবে কিছুদিন পর দেখতে পান তাঁর খরচ অনেক কমে গেছে, তখন খাওয়ার লোভে ডেটে যাওয়ার বদঅভ্যাস তাঁকে পেয়ে বসে। ভিভিয়ান বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, ডেটে গিয়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০ থেকে থেকে ১০০ ডলার সঞ্চয় হচ্ছিল। এসব টাকা আমি অন্যান্য ক্ষেত্রে ব্যয় করতে থাকি। যেমন— সঞ্চয়, বিনিয়োগ এবং ভ্যানিটি ব্যাগ কেনা।’

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬