‘প্রকৌশলীদের নোবেল’ পেলেন বাংলাদেশি অধ্যাপক

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ড. তাহের সাইফ

ড. তাহের সাইফ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং (এনএই) সদস্য নির্বাচিত হয়েছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. তাহের সাইফ। এনএই সদস্য নির্বাচিত হওয়াকে ইঞ্জিনিয়ারিংয়ের 'নোবেল' পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। জীববিজ্ঞান ও ম্যাটেরিয়াল সায়েন্সের এ্যপ্লিকেশন দিয়ে ক্ষুদ্র স্কেলে পদার্থের যান্ত্রিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করার জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

ড. তাহের আমেরিকা প্রবাসী। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা-শ্যাম্পেইনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস করেন। পরে তিনি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে থিওরেটিকাল অ্যান্ড অ্যাপ্লাইড মেকানিকসে পিএইচডি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্টডক সম্পন্ন করেন।

ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা-শ্যাম্পেইনের ওয়েবসাইটে ড. তাহের সাইফের পরিচিতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বায়ো-হাইব্রিড রোবট বিষয়ে গবেষণায় তার আগ্রহ রয়েছে। এ ছাড়া তার বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবে ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ।

প্রতি বছর সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিংয়ের সব বিভাগ থেকে একশর মতো সদস্য নির্বাচিত হন। এ বছর যুক্তরাষ্ট্র থেকে ১১৪ ও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে ২১ জনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে নোবেল পুরস্কার না থাকায় একেই ইঞ্জিনিয়ারিং এর নোবেল বলে ধরা হয়।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬