চিলিতে হেলিকপ্টার বিধ্বস্ত, সাবেক প্রেসিডেন্ট নিহত

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা

চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা © সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। এক বিবৃতিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির প্রেসিডেন্ট দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এই ধনকুবের দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, ৭৪ বছর বয়সী চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহর লাগো র‍্যাঙ্কোর কাছে একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার পর অন্য তিনজন আরোহী বেঁচে গেছেন।

হেলিকপ্টারটি তার ব্যক্তিগত ছিল বলেও জানিয়েছে বিবিসি। এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং লাতিন আমেরিকার নানা রাজনৈতিক মঞ্চ ভেদে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

পিনেরার মৃত্যুর খবরে দক্ষিণ আমেরিকার বর্তমান ও সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানেরা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গভীর শোক প্রকাশ করেছেন।

রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬
ধূমপানে বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
  • ২৭ জুন ২০২৬