মদ খেয়ে ক্লাসে আসেন শিক্ষক, চেয়ারে বসে ঝিমান

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
মদ্যপ শিক্ষকের ঝিমানো অবস্থার ভিডিওটি ভাইরাল হয়েছে

মদ্যপ শিক্ষকের ঝিমানো অবস্থার ভিডিওটি ভাইরাল হয়েছে © মদ্যপ শিক্ষকের ঝিমানো অবস্থার ভিডিওটি ভাইরাল হয়েছে

ভারতের মধ্যপ্রদেশে জব্বলপুরের একটি স্কুলে প্রতিদিনই মদ খেয়ে ক্লাসে চেয়ারে বসে ঝিমাতেন শিক্ষক। প্রতিনিয়ত ঘটা এ ঘটনায় বিরক্ত হয়ে শিক্ষকের মদ্যপ অবস্থায় ঝিমানোর ভিডিও করেন শিক্ষার্থীরা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেন তারা। পরে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ভাইরাল সেই ভিডিওটি রাজ্যটির জামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোস্ট করা বলে ধারণা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটি জানিয়েছে, মদ খেয়ে এসে স্কুলে ঝিমানো ওই শিক্ষকের নাম রাজেন্দ্র নেতাম। এ বিষয়ে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তাকে মদ্যপান ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।  

শিক্ষার্থীদের অভিযোগ, যোগদানের পর থেকে এমন কোনো দিন নেই যে, শিক্ষক রাজেন্দ্র মদ্যপান করে স্কুলে যাননি। পরে তার বদলির দাবি জানিয়ে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে। কিন্তু অদৃশ্য কারণে শিক্ষা দপ্তরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। 

এরপরই ক্ষুব্ধ হয়ে আর কোনো উপায় না পেয়ে শিক্ষার্থীরা পরিকল্পনা নেয়, তারা সেই শিক্ষকের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবে। একদিন রাজেন্দ্র মদ খেয়ে ঝিমাতে ঝিমাতে এসে স্কুলের সিঁড়িতে বসে পড়েছিলেন। আর সেই সুযোগে শিক্ষার্থীরা মোবাইলে সেই দৃশ্য ভিডিও রেকর্ড করে ফেসবুকে পোস্ট করে দেয়।

এদিকে ভিডিও ভাইরালের পর এবার নড়েচড়ে বসেছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা। দপ্তরের উপ-পরিচালক ধর্মেন্দ্র খারে জানিয়েছেন, ভিডিওটির সত্যতা যাচাই করার পর ডিপিসিকে রাজেন্দ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950