প্রেমিকাকে নিয়োগের পরীক্ষায় পাস করাতে মেয়ে সাজলেন প্রেমিক

১৫ জানুয়ারি ২০২৪, ০২:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
  প্রেমিকাকে নিয়োগের পরীক্ষায় পাস করাতে মেয়ে সাজলেন প্রেমিক

প্রেমিকাকে নিয়োগের পরীক্ষায় পাস করাতে মেয়ে সাজলেন প্রেমিক © সংগৃহীত

প্রেমে অন্ধ হয়ে মনের মানুষের জন্য কতশত ঝুঁকিই যে নেন প্রেমিক-প্রেমিকারা। এবার সেই প্রেমে অন্ধ হয়েই প্রেমিকাকে নিয়োগের পরীক্ষায় পাস করানোর লক্ষ্যে বড়সড় ঝুঁকি নিলেন এক তরুণ। ,কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি নিয়ে মেয়ে সেজে প্রেমিকাকে পরীক্ষায় পাস করতে গিয়েছিলেন এক তরুণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গত ৭ জানুয়ারি ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। পরীক্ষার আগে মেয়েদের বেশে ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেন আংরেজ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফরিদকোটের একটি পরীক্ষা কেন্দ্রে এক যুবক তার গার্লফ্রেন্ডের ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তবে ধরা পড়ার পর তার সেই চেষ্টা কার্যত হাস্যকর দৃশ্যে পরিণত হয়েছে। অভিযুক্ত ওই প্রেমিকের নাম আংরেজ সিং। তিনি তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলেন।

প্রেমিকাকে পাস করাতে মেয়ে সাজলেন প্রেমিক, পরীক্ষার হলে ধরা

এনডিটিভি বলছে, প্রেমিকা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাই লাল চুড়ি, টিপ, লিপস্টিক এবং মেয়েদের স্যুট পরে আংরেজ সিং পরীক্ষা দিতে গিয়েছিলেন। আইডি কার্ড-সহ যাবতীয় নথি জোগাড় করে রেখেছিলেন আগে থেকেই। 

কিন্তু পরীক্ষা দেওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে ওই ব্যক্তির আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি। আর এতেই ধরা পড়েন সেই তরুণ। পরে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আংরেজকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence