ভারতকে ১৫ মার্চের মধ্যে সব সেনা সরানোর নির্দেশ যে দেশের

১৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু © সংগৃহীত

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মালদ্বীপের তিন উপমন্ত্রীর অবমাননাকর মন্তব্যে দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপ বর্জনের ডাকে মুখ থুবড়ে পড়ছে দেশটির পর্যটন শিল্প। এমন পরিস্থিতিতে চীনের শরণাপন্ন হয়েছেন দ্বীপ দেশটির প্রেসিডেন্ট। এরমধ্যে মালদ্বীপ থেকে ১৫ মার্চের মধ্যে সব ভারতীয় সেনা সরাতে নির্দেশ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

গতকাল শনিবার চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেন, ভারতীয় সেনা কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করতে পারবেন না। প্রেসিডেন্ট মুইজ্জু ও তাঁর প্রশাসনের নীতি এটাই। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মালদ্বীপে ৮৮ জন ভারতীয় সেনা কর্মকর্তা রয়েছেন।

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে আজ রোববার ভারত ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়। মালেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার মুনু মাহাওয়ার উপস্থিত ছিলেন। নাজিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর বিষয়বস্তু ছিল ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি গত সেপ্টেম্বরে মুইজ্জুর প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল। নির্বাচনের জয়ের পর গত সপ্তাহে পাঁচ দিনের চীন সফর শুরু করেন মুইজ্জু।

ট্যাগ: ভারত
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬