অনিয়মের অভিযোগে ৮২ প্রার্থীর ভোটের ফলাফল বাতিল করল কঙ্গো

০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় আইনসভার ৮২ জন প্রার্থীর ফলাফল বাতিল করেছে মধ্য আফ্রিকা দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর নির্বাচন কমিশন। শনিবার কঙ্গোর নির্বাচন কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে কারচুপি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা, এবং নির্বাচন কেন্দ্রে সহিংসতার অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গত ২০ ডিসেম্বর ২০২৩ আফ্রিকা মহাদেশের দেশ কঙ্গোর আইনসভায় মোট ৪৮৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর কঙ্গোর বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন ব্যাপক অনিয়ম-সহিংসতার অভিযোগ জানিয়ে আসছিল। তাতে সাড়া দিয়েই শনিবারের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন আরও জানায়, দেশজুড়ে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে অনিয়ম-সহিংসতা, প্রতিপক্ষ প্রার্থী এবং তাদের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচন কেন্দ্রে ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা খতিয়ে দেখতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করবে তারা।

প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী এবং বর্তমানে কঙ্গোর প্রধান বিরোধীদলীয় নেতা মার্টিন ফায়েউলু শনিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সত্যিকার নির্বাচন চাই।

হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬