দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে

০৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে

নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে © টাইমস অব ইন্ডিয়া

ভারতের রাজধানী নয়াদিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধই থাকছে। শীতে বৈরী আবহাওয়ার কারণে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১২ জানুয়ারি পর্যন্ত স্কুলে যেতে হবে না। শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা এ ঘোষণা দিয়েছেন।

শীতকালীন ছুটি বাড়ানোর আদেশ বাতিলের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুলের শীতের ছুটি বাড়ানো হয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত।

এক কর্মকর্তা বলেন, আদেশে ত্রুটি ছিল। শীতকালীন ছুটি সংক্রান্ত আরও আদেশ যথাসময়ে জারি করা হবে। সেখানে বলা হয়, ৬ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে লন্ডন

দিল্লির বাসিন্দার আরও একটি দিন কুয়াশাচ্ছন্ন অবস্থায় কাটিয়েছে। দিনের তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে রোববার (৭ জানুয়ারি) ভোরে নেমে যায় ৮ দশমিক ৯ ডিগ্রিতে।

হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির চার পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ চূড়ান্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬