তুরস্কে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন মোসাদ সদস্য গ্রেপ্তার

০৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
গ্রেপ্তারকৃত সদস্যরা

গ্রেপ্তারকৃত সদস্যরা © ডেইলি সাবাহ

তুরস্কে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন ১৫ জনকে গ্রেপ্তার করেছে তুর্কি আইন শৃঙ্খলা বাহিনী। দেশটির আটটি প্রদেশ থেকে একযোগে অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরা হয়। তুরস্কের গণমাধ্যম মিডিয়া-সম্পর্কিত বিধিনিষেধ থাকায় নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র উল্লেখ করে এ তথ্য জানায়।

আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির জন্য “ইস্তাম্বুল প্রসিকিউটর অফিসের সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ তদন্ত ব্যুরোর” তদন্তের ভিত্তিতে ৩৪ জন সন্দেহভাজন থেকে ১৫ জনকে মোসাদের সাথে সংশ্লিষ্টতায় আটক করা হয়। গ্রেপ্তারের পর কয়েকদিন ধরে পুলিশ তাদের বিবৃতি নিয়েছে পরে স্বাস্থ্য পরীক্ষা করে শুক্রবার তাদের আদালতে পেশ করে।

আরও পড়ুন: নিশ্চিত মৃত্যু থেকে যেভাবে বেঁচে ফিরেন আয়রন ডোম হ্যাক করা ওমর

তুর্কি গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সন্ত্রাসবিরোধী ইউনিট মোসাদের পক্ষ হয়ে পুনরুদ্ধার, নজরদারি, হামলা এবং অপহরণের মতো কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে। আটটি প্রদেশের ৫৭টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, লাইসেন্সবিহীন বন্দুক এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সামগ্রী জব্দ করা হয়।

এর আগে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ফিলিস্তিনিদের উপর গুপ্তচরবৃত্তি করার জন্য ৫৬ জন এজেন্টসহ ‘গোস্ট’ নামের একটি সেলের খোঁজ পান। এই এজেন্টদের সবাই বিদেশি নাগরিক যারা মোসাদের হয়ে তুরস্কে কাজ করছে। তারা অনলাইন রাউটিংয়ের মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকদের টার্গেট করে তাদের বায়োগ্রাফিক্যাল তথ্য সংগ্রহ করতো। তারা ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করে ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চুরি করতো এবং জিপিএস ট্রেক করে তাদের গতিবিধির উপর সর্বদা নজর রাখতো।

তুরস্কের সংবাদ মিডিয়া সূত্রে জানা যায়, গত মে মাসে এমআইটি ১৫ জন এজেন্টসহ ইস্তাম্বুল অবস্থিত মোসাদের আরেকটি সেল ধ্বংস করে। মোসাদ তাদের এজেন্টদের ইউরোপে নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতো আর সেখান থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করতে তুরস্কে পাঠাতো। [সূত্র: ডেইলি সাবাহ]

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence