যুক্তরাষ্ট্রে ফেসবুকে পোস্ট করে স্কুলে গুলি, নিহত ২

০৫ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM

© ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিলো। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তাঁর নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।

জানা গেছে, হামলার চার শিক্ষার্থী ও একজন কর্মকর্তা আহত হয়েছে। তবে তাদের নাম–পরিচয় জানাতে চাননি তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

অপরাধ তদন্ত বিভাগের সহকারি পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কি কারণে সে হামলা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence