১ জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা হবে ৮০০ কোটি

৩০ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেনসাস ব্যুরো শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে। নববর্ষের দিন বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে। আদম শুমারি ব্যুরোর পরিসংখ্যান মোতাবেক, গত বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ শতাংশেরও নিচে। ২০২৪ সালের শুরুতে গোটা বিশ্বে প্রতি সেকেন্ডে ৪.৩ জনের জন্ম ও দু’জনের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে গত বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ যা বৈশ্বিক সংখ্যার প্রায় অর্ধেক। ১৭ লক্ষ মানুষ যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের খাতায় এবং নববর্ষের দিন এই দেশের জনসংখ্যা দাঁড়াবে ৩৩ কোটি ৫৮ লাখ। ব্রুকিংস ইন্সটিটিউশনের জনসংখ্যাবিদ উইলিয়ম ফ্রে বলেন, চলতি দশক জুড়ে যদি এই গতি অব্যাহত থাকে তাহলে ২০২০-এর দশক যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বল্প-বৃদ্ধির দশক হতে পারে; ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪ শতাংশেরও কম।

১৯৩০-এর দশকে অর্থনৈতিক মহামন্দার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ। ফ্রে বলেন, ‘অবশ্যই জনসংখ্যা খানিকটা বাড়তে পারে কারণ আমরা অতিমারির বছর পেরিয়ে এসেছি। তবে এখনও ৭.৩ শতাংশে পৌঁছনো কঠিন হবে।’ ২০২৪ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একজনের জন্ম ও প্রতি ৯.৫ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে মনে করা হচ্ছে। সূত্র : ভয়েস অব আমেরিকা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence