আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা

৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা © ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজেকে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় প্রায় ২২ হাজার মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি। শুক্রবার (২৯ ডিসেম্বর) মামলাটি করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আদালতে দাখিল করা আবেদনে গাজায় ইসরাইলের পদক্ষেপগুলোকে ‘চরিত্রগত দিক থেকে গণহত্যামূলক’ হিসেবে অভিহিত করা হয় এই যুক্তিতে যে এসব হামলা ফিলিস্তিনি জাতি, বর্ণ ও জাতিগত গ্রুপের বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত।

আবেদনে বলা হয়, হামলায় গাজায় ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তাদের দৈহিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির কারণ ঘটানো হচ্ছে, তাদের দৈহিক ধ্বংস করার জন্য চেষ্টা করা হচ্ছে।

আইসিজেকে বিশ্ব আদালত হিসেবেও অভিহিত করা হয়। জাতিসংঘের এই বেসামরিক আদালত বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসিতে ব্যক্তির যুদ্ধাপরাধের বিচার করে থাকে।

এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর একমাত্র লক্ষ্য মানুষ হত্যা ও জোরপূর্বক বাস্তূচ্যুত করা। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে এ দাবি করেন ফিলিস্তিনের জাতিসংঘের রাষ্ট্রদূত। এ সময় যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেন জাতিসংঘের মহাসচিব।

ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬
ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতার…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬