ভাস্কর্যে শাকিরার নাচের ভঙ্গি

২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে

নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে © রয়টার্স

ব্রোঞ্জের তৈরি ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি শাকিরার জন্মস্থান ব্যারানকুইলাতে স্থাপন করা হয়েছে। শিল্পী ইয়িনো মার্কেস এটি তৈরি করেছেন। ভাস্কর্যটিতে পপ তারকার ২০০৫ সালে প্রকাশিত বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’ এর নাচের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।   

কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে সম্মান প্রদর্শনে তার নিজ দেশেই একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) ৪৬ বছর বয়সী এই সংগীতশিল্পী নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই সম্পর্কিত পোস্ট করেছেন।

ভাস্কর্যটিতে শাকিরার আকর্ষণীয় নাচের ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে। ‘হিপস ডোন্ট লাই’ শিরোনামের গানের শিল্পী তাঁর এই নাচের জন্য বিখ্যাত।

শহরটির মেয়র জেইমি পুমারেজো নদীতীরের একটি পার্কে ২১ ফুট উচ্চতার ভাস্কর্যটি উন্মোচন করেন। ভাস্কর্য উন্মোচনকালে শাকিরার বাবা-মা উপস্থিত ছিলেন। ভাস্কর্যে একটি ফলক আছে। ফলকে শাকিরার প্রশংসাসূচক কথা লেখা আছে।

উন্মোচন অনুষ্ঠানে মেয়র বলেন, লাখ লাখ মেয়েও যে পারে, নিজেদের স্বপ্নপূরণে তারা যে ছুটতে জানে, তারা যা চায়, তা যে অর্জন করতে পারে, তা প্রতিফলিত করছে এই ভাস্কর্য।

২০২৩ সালের তিনটি ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড জেতা এই শিল্পী যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করেন। শাকিরা এক বিবৃতিতে বলেছেন, ভাস্কর্য স্থাপন করায় তিনি সম্মানিতবোধ করছেন।

ট্যাগ: হলিউড
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬