জাতিসংঘ কর্মীদের ওপর ইসরাইলের ভিসা নিষেধাজ্ঞা

২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
গাজায় উদ্ধার কাজ করছে জাতিসংঘের কর্মীরা

গাজায় উদ্ধার কাজ করছে জাতিসংঘের কর্মীরা © ফাইল ছবি

জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইসরাইল। এ অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ কর্মীদের ভিসা দেওয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে তেলাবিব। খবর আলজাজিরা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের ঘোষণা দেন ইসরাইলের মুখপাত্র এইলন লেভি। 

তিনি বলেন, গাজায় বর্তমান সংঘাতের সময় জাতিসংঘের কর্মীরা ইসরাইলের ওপর দোষ চাপাচ্ছেন এবং হামাসের দোষ আড়াল করছেন। এই অভিযোগ এনে তিনি জাতিসংঘের কর্মকর্তাদের নিন্দা করেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের কর্মীরা ভিসার অনুরোধ করলেই তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না বরং ভিসার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখা হবে।

ইসরাইলের মুখপাত্র এইলন লেভি বলেন, জাতিসংঘের যে সমস্ত কর্মকর্তা-কর্মচারী হামাসের সাথে প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করবে তাদের সঙ্গে ইসরাইল কাজ করা বন্ধ করে দেবে। ইসরাইল তার মিত্রদের প্রতিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬