দেড় মিনিট আগে পরীক্ষা শেষ করে দেওয়ায় শিক্ষার্থীদের মামলা

২০ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কলেজের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের দেড় মিনিট আগে শেষ হয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী সরকারের নামে মামলা করেছে। শিক্ষার্থীদের প্রত্যেকে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য এক বছরের পড়াশোনার খরচ বাবদ ১৫ হাজার ৪০ ডলার সমপরিমাণ অর্থ দাবি করছেন। খবর বিবিসির।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অন্তত ৩৯ জন শিক্ষার্থীর দায়ের করা মামলায় দাবি করা হয়েছে। পরীক্ষার প্রথম বিষয় ছিল কোরিয়ান। এ পরীক্ষা চলাকালে রাজধানী সিউলের কোনো স্থানে আগেই ঘণ্টা বেজে গিয়েছিল।

তাদের আইনজীবী জানান, বাকি শিক্ষার্থীদের পরীক্ষায় এ ভুলের প্রভাব পড়েছে।  

দেশটির কলেজে ভর্তি পরীক্ষা সুনেউং নামে পরিচিত। এটি বেশ কয়েকটি বিষয়ে আট ঘণ্টার একটি ম্যারাথন পরীক্ষা। সুনেউং বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান নির্ণয় এবং চাকরি নির্ধারণ করে না, ভবিষ্যতের সম্পর্কও নির্ধারণ করে।  

বার্ষিক এ ইভেন্টের সময় শিক্ষার্থীদের মনোনিবেশে সাহায্য করার জন্য দেশের আকাশসীমা বন্ধ করা এবং স্টক মার্কেট দেরিতে খোলার মতো কিছু ব্যবস্থাও নেওয়া হয়। 

পরীক্ষা শেষ হওয়ার আগেই ঘণ্টা বেজে যাওয়ার ঘটনা দক্ষিণ কোরিয়ায় এটিই প্রথম নয়। গেল এপ্রিলে সিউলের একটি আদালতে শিক্ষার্থীরা অভিযোগ করে ৫ হাজার ২৫০ ডলার সমপরিমাণ অর্থ পেয়েছিলেন। 

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬