ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া

২০ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের জেরে এবার ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করল মালয়েশিয়া। এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে— ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হল।

বুধবার (২০ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের পতাকাবাহী কোনও জাহাজকে ডক ব্যবহার করতে না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনও জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না বলেও জানিয়েছে তারা। এসব নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ক্রমাগত গণহত্যা ও বর্বরতার বিষয়ে ইসরায়েলের মৌলিক মানবিক নীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

এর আগে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরের উপকূলে ইসরায়েল অভিমুখী সকল জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণা কার্যকরও করেছে ইয়েমেনের তারা।

পাঁচ দিনের সরকারি সফরে ইউরোপের দুই দেশে গেলেন সেনাপ্রধান
  • ২৮ জুন ২০২৬
এবার মার্তিনেজের গোল
  • ২৮ জুন ২০২৬
লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্র…
  • ২৮ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৮ জুন ২০২৬