কুয়েতের আমিরের মৃত্যু, বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ’র মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের মহামান্য আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ'র ইন্তেকালে ১৮ ডিসেম্বর (সোমবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’

এ উপলক্ষে আজ সোমবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফেরাতের কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 

প্রসঙ্গত, গত শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেয়া হয়।

ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিতে সেমিনার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬