লিবিয়ায় নৌকাডুবি, ৬১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© ফাইল ছবি

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ অথবা মারা গেছেন বলে ধারণা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রবিবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার নৌকাডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।

সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।

ট্যাগ: জাতিসংঘ
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬