গাজায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৮ হাজার মানুষ

১৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ইসরায়েলে হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

ইসরায়েলে হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে © সংগৃহীত

ইসরাইলের বোমাবর্ষণে গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেছেন, ইসরাইলের বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা ১৯ হাজারেরও বেশি। নিহত ও নিখোঁজদের ৭০ শতাংশ নারী ও শিশু বলে জানান তিনি।

ওসামা হামদান নামে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা লেবাননের বৈরুতে সংবাদ সম্মেলনে আরও বলেছেন, গাজায় ৭১ দিনের যুদ্ধে দখলদাররা অনেক গণহত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রয়েছে যেখানে ৭ অক্টোবর থেকে ৩০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, ইসরাইল যদি তার বেসামরিক ও সৈন্যদের জীবিত ফেরত চায়, তবে তাদের আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে এবং একটি চুক্তিতে আলোচনা করতে হবে।

গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950