শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা

১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা

শাশুড়িকে মারধরের ঘটনায় গ্রেপ্তার স্কুলশিক্ষিকা © প্রতীকী ছবি

বৃদ্ধ শাশুড়িকে মারধরের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের কেরালায়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাকে গ্রেফতার করা হয়। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

অভিযুক্ত ৩৭ বছর বয়সী ওই নারী একজন স্কুলশিক্ষিকা। ভিডিওতে বৃদ্ধ শাশুড়িকে ঘুসি ও ধাক্কা মারতে দেখা যায়। এতে তিনি নিচে পড়ে যান এবং ব্যথায় কান্না করেন। দেশটির ঐ রাজ্যের কোল্লাম নামক স্থানে অভিযুক্ত নারীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বৃদ্ধার ছেলেও। 

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ক্ষুব্ধ হন নেটিজেনরা। তারা ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাজ্য পুলিশকে। এর কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জাবিতে ঘুরতে এসে ছাত্রলীগের হাতে ছিনতাইয়ের শিকার নোবিপ্রবির শিক্ষিকা

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামে এক ব্যক্তি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, সমাজে বয়স্কদের প্রতি দুর্ব্যবহার বেড়েই চলেছে। অভিযুক্ত নারীকে গ্রেফতার করা উচিত। 

এ নিয়ে ঠেকুম্ভগোম থানা পুলিশ গণমাধ্যমে জানিয়েছে, অভিযুক্ত মঞ্জুমল থমাসকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মারধরের শিকার শাশুড়ি স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা নেন। পরে তিনি তার ছেলেকে নিয়ে থানায় গিয়ে একটি অভিযোগ করেন।

একজন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত মঞ্জুমলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬