ফিলিস্তিনি কবি ড. রিফাত আলারিরকে সপরিবার হত্যা

০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
ড. রিফাত আলারির

ড. রিফাত আলারির © সংগৃহীত

লেখক ও কবি ড. রিফাত আলারির ইসরাইলি বিমান হামলায় সপরিবার নিহত হয়েছেন। টাইমসনাউ  ও টাইম অফ ইসরাইল জানায়, উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর ৭ ডিসেম্বরের হামলায় কবি  নিহত হন। হামলায় ৪ তার সন্তান, ভাই ও বোনও প্রাণ হারান।

বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ ড. আরিরের বন্ধু, কবি মুসআব আবু তোহা। তিনি ফেসবুকে লিখেন, “আমার ভেঙে পড়েছি, আমার বন্ধু এবং সহকর্মী রিফাত আল-আরিরেরকে কয়েক মিনিট আগে সপরিবার হত্যা করা হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমরা দুজনেই একসঙ্গে স্ট্রবেরি তুলতে পছন্দ করতাম।"

আরও পড়ুন: পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক

কবির মৃত্যুতে শোক প্রকাশ করে সাহিত্য বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট লিটারারি হাব (Literary  Hub) লিখেছে, "রিফাত আলারির, শান্তিতে বিশ্রাম করুন। আমরা আজ এবং অনন্তকাল ধরে আপনার জ্ঞান দ্বারা পরিচালিত হতে থাকব।"

উল্লেখ্য, ড. আলারির ২০০৭ সাল থেকে গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে 'সাহিত্য ও সৃজনশীল লেখা' বিভাগের প্রসিদ্ধ অধ্যাপক ছিলেন। এছাড়া, 'We are not numbers ' (উই আর নট নাম্বারস) এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। অ্যাকাডেমিশিয়ানের পাশাপাশি একজন একটিভিস্ট হিসেবে ২০১৪ সালে ইসরায়েলের আক্রমণের পরে গাজায় এই অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন একটি নতুন প্রজন্ম তৈরি করার উদ্দেশ্যে, যারা মুক্তি সংগ্রামে অগ্রগামী হবে৷

অক্টোবরে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় স্থল আক্রমণ শুরু করলে আলারির উত্তর গাজা ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়ে কবিতা রচনা করেন। সেই সময় যুদ্ধের কেন্দ্রস্থল উত্তর গাজা।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950