পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক

০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
ডেনমার্কে কোরআর পোড়ানোর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব

ডেনমার্কে কোরআর পোড়ানোর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব © ফাইল ছবি

মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। গতকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে। খবর বিবিসি।

পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।  ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে সাম্প্রতিক সময়ে বিতর্কিত এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আর এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। 

আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্কের সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে।

তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা কমাতে বৃহস্পতিবার দেশটিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হলো।

ট্যাগ: কোরআন
চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিং এর সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬