এবার ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন © ফাইল ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত ইসরায়েলি উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের (সেটেলার) বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এই ভিসানীতি ঘোষণা কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আজ থেকে এ ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কাজে জড়িত বা তাদের পরিবার এর আওতায় থাকবে। তবে মার্কিন নীতি অনুযায়ী প্রকাশ্যে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

ব্লিনকেন বলেছেন, পশ্চিম তীরে সহিংসতা বা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বেসামরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক অধিকার গ্রহণে বাধাদানকারীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

গত ৩০ নভেম্বর ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিনকেন। সেখানে নেতানিয়াহুর সাথে বৈঠকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছিলেন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার হামলা শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনী। এবারের সহিংসতা গত ১৫ বছরের যেকোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950