ফের ৬.৮ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে

০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

আবারো ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। সোমবার (৪ ডিসেম্বর ) স্থানীয় সময় ভোর ৪টায় ফিলিপিন্সের মিন্দানাওতে এই ভূ-কম্পন আঘাত হানে। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্দানাওতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কেনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: হলে ফাটল: প্রশাসন বলছে ঝুঁকিমুক্ত, শঙ্কা কাটছে না শিক্ষার্থীদের

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল) গভীরে আঘাত হানে। এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। এর আগে, রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে ওঠে ভূখণ্ডটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়। 

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬