কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
ফাইরুজ শাফিন মুনমুন

ফাইরুজ শাফিন মুনমুন © সংগৃহীত

কানাডার ক্যালগেরির টুয়েন্টিফোর অ্যাভিনিউ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুন (২১) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৫মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তার বাবা-মা দুজনেই চিকিৎসক। তারা ঢাকায় থাকেন। 

দেশটির পুলিশ সূত্রে জানা যায়, ফাইরুজ শাফিন বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারটি তাকে ধাক্কা দেয়। এতে মুনমুনের মৃত্যু হয়। তবে গাড়ির অতিরিক্ত গতি বা চালকের অ্যালকোহল পানে এ দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানোর সময় চালকের চোখে সূর্যের আলো পড়ায় তিনি দেখতে পাননি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close