‘যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলায় প্রায় ৫ হাজার শিশুর মৃত্যু’

২৩ আগস্ট ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছেরে বন্দুক হামলা এবং বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় এক বছরে অন্তত ৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য ব্যবহার করে করা এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গত ২১ আগস্ট গবেষণাপত্রটি আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) জার্নালে প্রকাশিত হয়। খবর রয়টার্স

এএপি’র গবেষণাটি বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদেনে তুলে ধরেছে। সংস্থাটি জানিয়েছে, গবেষণাটি পরিচালনাও করেছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। এএপি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র তুলে ধরা হয়েছে, ২০২১ সালের যুক্তরাষ্ট্রে এক বছরে বন্দুক হামলা এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় ৪ হাজার ৭৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শ বেশি। 

এর আগে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দুক হামলা এবং এর সংশ্লিষ্ট ঘটনায় ৪ হাজার ৩৬৮ জন শিশুর মৃত্যু হয়েছিল। যা আবার ২০১৯ সালের তুলনায় প্রায় ১ হাজার জন বেশি। মূলত ২০২০ সালের পর থেকেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা এবং এ সংশ্লিষ্ট ঘটনায় শিশু মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সংশ্লিষ্ট বিভিন্ন আঘাত এবং ঘটনায় নিহত হয়েছিল ৩ হাজার ৩৯০ জন শিশু।

নিহত শিশুদের মধ্যে কৃষ্ণাঙ্গা শিশু বেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। গবেষণায় আরও দেখা গেছে, বন্দুক সংশ্লিষ্ট ঘটনায় যে পরিমাণ কৃষ্ণাঙ্গ শিশু নিহত হয়েছে তার মধ্যে ৬৭ শতাংশই হত্যাকাণ্ডের শিকার। বিপরীতে যত শ্বেতাঙ্গ শিশু নিহত হয়েছে তাদের মধ্যে ৭৮ শতাংশ বন্দুকের সহায়তায় আত্মহত্যা করেছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950