অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ নিয়ে ব্রিটেনের নতুন আইন পাশ

২২ জুলাই ২০২৩, ১০:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক © ফাইল ছবি

একটু সুখের আশায় অনেকে পাড়ি জমান ইউরোপে। এর মধ্যে সবার পছন্দ যুক্তরাজ্য। তাবে দেশটি কয়েক বছর ধরে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে। গত বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্বে আসার পর ঋষি সুনাক ঘোষণা দেন, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর আইন করবেন তিনি।

তাঁর সেই ঘোষণা অনুযায়ী গত ১৬ জুলাই দেশটির সংসদে অভিবাসন সংক্রান্ত একটি আইন পাস হয়। এরপর রাজপ্রাসাদেও অনুমোদন পাওয়ায় এখন এটি আইনে পরিণত হয়েছে।

আইনটিতে বলা হয়েছে, কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা অন্য কোনো অবৈধ উপায়ে প্রবেশ করলে কোনোভাবেই দেশটিতে আশ্রয় পাবেন না। অবৈধভাবে প্রবেশ করার পর যদি কেউ ধরা পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে। এছাড়া কেউ যদি একবার অবৈধ উপায়ে এসে ধরা পড়েন তাহলে তিনি আর কখনই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

এই আইনের মূল উদ্দেশ্য হলো— সাগর পথের ছোট নৌকাগুলোর ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ করা।

তবে আইনটির বিরোধীতা করেছে মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুক্তরাজ্যের অভিবাস আইনটি আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারের পরিপন্থি।

যুক্তরাজ্য সরকার অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তর করতে চাচ্ছে। তবে এক্ষেত্রে আইনি বাধার মুখে এর বাস্তবায়ন করতে পারছে না।

এদিকে বিতর্কিত নতুন আইনটি চূড়ান্ত অনুমোদন পেলেও এটি এখন থেকেই কার্যকর শুরু হবে না। কারণ এটি এখনই কার্যকর করার মতো প্রস্তুতি বা সক্ষমতা এই ‍মুহুর্তে সরকারের নেই।

উল্লেখ্য, ২০২২ সালেই ৪৫ হাজার আশ্রয় প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে এবং দিন দিন এটি বেড়ে যাচ্ছে।

সূত্র: বিবিসি

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬