টমেটো বেচে এক মাসে ৩ কোটি টাকার মালিক এই কৃষক

২০ জুলাই ২০২৩, ০৬:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক মাসেই টমেটো বেচে কোটি টাকার মালিক ঈশ্বর গায়কর

এক মাসেই টমেটো বেচে কোটি টাকার মালিক ঈশ্বর গায়কর © সংগৃহীত

শীতকালীন সবজি টমেটোর দামের হঠাৎ ঊর্ধ্বগতির সুযোগ কাজে লাগিয়ে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন এক কৃষক। আকাশছোঁয়া দামে টমেটো বিক্রি করে মাত্র এক মাসেই  ওই কৃষক নিজের নাম কোটিপতির তালিকায় লিখেছেন।  
 
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে ওই কৃষকের বাড়ি। তার নাম ঈশ্বর গায়কর (৩৬)। 

সম্প্রতি ভারতে টমেটোর দাম লাফিয়ে স্বাভাবিকের চেয়ে বহুগুণে বেড়ে যাওয়ায় ঈশ্বর গায়কর এ সুযোগ নিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস। ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে খালিজ টাইমস জানায়, গত ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে টমেটো বিক্রি করে তিনি পকেটে পুরেছেন প্রায় ৩ কোটি রুপি।  

আরও পড়ুনঃ শনিবার কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

খামারে অবশিষ্ট থাকা বাকি টমেটোগুলো আরও ৫০ লাখ রুপিতে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন ঈশ্বর গায়কর। পিটিআইকে তিনি বলেন, ‘এবার ১২ একর জমিতে টমেটোর চাষ করেছি। অথচ দাম কম থাকায় মে মাসে প্রচুর পরিমাণ টমেটো নষ্ট করে ফেলতে হয়। কিন্তু এরপরও টমেটো আবাদের পরিমাণ বাড়াই। এরপর হঠাৎ করে টমেটোর দাম বেড়ে যায়। ১১ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে ১৮ হাজার ক্রেট (প্রতি ক্রেটে ২০ কেজি) টমেটো বিক্রি করি। খামারে আরও চার হাজার ক্রেট টমেটো রয়েছে।’

গায়কর জানিয়েছেন, সর্বোচ্চ প্রতি কেজি টমেটোর দাম ১১০ রুপি পেয়েছেন তিনি। এরআগে গত মে মাসে প্রতি কেজি টমেটো মাত্র আড়াই রুপিতে বিক্রি করতে হয়েছে তাকে।  

তিনি জানান, ‘সব টমেটো স্থানীয় নারায়ণগাঁ বাজারে বিক্রি করেছি। খামারে আরও চার হাজার ক্রেট টমেটো রয়েছে। এগুলো বেচলে আরও ৫০ লাখ রুপি আয় হবে।’

এই ভাগ্য পরিবর্তনের জন্য ঈশ্বর গায়কর নিজের স্ত্রী ও বাবা-মাকে ধন্যবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তারা তাকে টমেটো চাষে উৎসাহিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হয়।

গায়কর আরও জানান, ‘২০২১ সালেই এই টমেটো চাষ করে প্রায় ১৮-২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছিল। এবারও শুরুর দিকে লোকশান গুনেছেন কিন্তু থেমে থাকেননি। তিনি বলেন, ‘এত লোকসানের পরও আমি থেমে থাকিনি। উল্টো খামারে উৎপাদন বাড়িয়েছি।’

ঈশ্বর গায়কর ছাড়াও টমেটোর দামের এমন ঊর্ধ্বগতিতে তার মতো আরও অনেক কৃষক লাভবান হয়েছেন।

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close