শনিবার কর্মস্থলে ফিরছেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা

২০ জুলাই ২০২৩, ১২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন © সংগৃহীত

বেশ কয়েকটি শর্তসাপেক্ষে এবং দেশের ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মস্থলে ফিরে যাবেন প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। আগামী শনিবার (২২ জুলাই) হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রদান করবেন তাঁরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিষয়ে জানান সংগঠনটির নেতারা।

পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই ভাতার পরিমাণ ২০ হাজার থেকে ৫ হাজার টাকা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়। তাছাড়া প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা, কর্মদিবস কমিয়ে কর্মঘণ্টা ঠিক রেখে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়া, আন্দোলনের কারণে কোনো শিক্ষার্থীর ওপর অ্যাকাডেমিক হয়রানি না করার আশ্বাসও দেওয়া হয়। সেসব আশ্বাসের ভিত্তিতে এবং ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় আমরা আগামী শনিবার থেকে কর্মস্থলে ফিরে যাচ্ছি। 

তিনি আরও বলেন, গৃহীত সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত করা না হয়, তাহলে ফের আমরা কঠোর কর্মসূচিতে যাব। আগামী শনিবার প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার কথা জানান তিনি।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুন নবী উপস্থিত ছিলেন।

১১ হাজার ৪০১ বাংলাদেশি শিক্ষার্থীর ঠিকানা এখন মালয়েশিয়া
  • ১৮ মে ২০২৬
বেসরকারি ডেন্টাল কলেজে অসচ্ছল কোটার শূন্য আসনে ভর্তির সাক্ষ…
  • ১৮ মে ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে দুই মাসে হামে ৩৩ শিশুর মৃত্যু
  • ১৮ মে ২০২৬
কীভাবে চূড়ান্ত হয় ব্রাজিলের বিশ্বকাপ দল, কেন বাদের ঝুঁকিতে …
  • ১৮ মে ২০২৬
সুন্দরবনে বনকর্মীদের গুলিতে কাঁকড়া শিকারীর মৃত্যু, জেলেদের …
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081