আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু ৩৪

২০ জুলাই ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংঘর্ষের পর দুটি গাড়িতে আগুন লেগে যায়

সংঘর্ষের পর দুটি গাড়িতে আগুন লেগে যায় © সংগৃহীত

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। যাত্রীবাহী বাসের সঙ্গে স্পোর্টস ইউটিলিটি কারের সংঘর্ষের পরপরই যান দু'টিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। খবর আল-জাজিরা

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর চারটার দিকে একটি বাস এবং একটি স্পোর্টস কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িতে আগুন ধরে যায়। ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ, সূচি প্রকাশ

ফায়ার সার্ভিস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার ফলে সব মিলিয়ে ৩৪ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 
 
আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। সরকারি হিসেব অনুসারে ২০২২ সালে আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯০৭ জন মানুষ নিহত হয়েছে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950