বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে দেয়া হল না ছাত্রীদের

হায়দরাবাদ
১৭ জুন ২০২৩, ০২:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

বোরকা পরে আসায় এক দল ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের হায়দরাবাদের এক কলেজের বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, তারা বোরকা খোলার পরই পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হয়। শুক্রবার (১৬ জুন) হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে,  ওই কলেজে পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন এক দল ছাত্রী। সকলেই বোরকা পরে ছিলেন। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ঢুকতে গেলেই তাদের বাধা দেওয়া হয়। বলা হয়, বোরকা খুলে পরীক্ষায় বসতে হবে। আধঘণ্টা অপেক্ষা করার পর বোরকা খুলে পরীক্ষায় বসেন ছাত্রীরা।

এক ছাত্রী বলেন, “কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেন, আগামী কাল থেকে যেন বোরকা পরে কলেজে না আসি। এটি পরীক্ষার নিয়মের বিরুদ্ধে। এর পরই আমাদের অভিভাবকরা স্বরাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলির কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তিনি বলেন, বোরকা পরে পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি ঠিক নয়।”

আরও পড়ুন: স্ত্রীর গতিবিধি দেখতে বোরখা, ধরা খেয়ে থানায় স্বামী

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই তেলঙ্গানার মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি শুক্রবার বলেন, “পুরো শরীর ঢাকা পোশাক পরা উচিত মহিলাদের।”

হায়দরাবাদের ওই কলেজের ঘটনা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “আমাদের নীতি ধর্মনিরপেক্ষ। প্রত্যেকেরই তার নিজের পছন্দ মতো পোশাক পরার অধিকার আছে। তবে ইউরোপের সংস্কৃতি অনুকরণ না করে হিন্দু এবং মুসলিম সংস্কৃতিকেই অনুসরণ করাই উচিত। বিশেষ করে ছোট পোশাক না পরা উচিত মহিলাদের। শরীর ঢাকা পোশাক পরাই শ্রেয়।”

টেকনাফে নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সভায় হামলা-সংঘর্ষ, চে…
  • ২৩ জুলাই ২০২৬
এটা সুসংবাদ: আসিফ মাহমুদ
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে …
  • ২৩ জুলাই ২০২৬
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠা…
  • ২৩ জুলাই ২০২৬
টেস্ট বাণিজ্য-দুর্নীতির অভিযোগে বদলি হওয়া ইউএইচএফপিও ফিরলেন…
  • ২৩ জুলাই ২০২৬
সিকৃবিতে উপকূলীয় বাস্তুতন্ত্র নিয়ে ১৯টি গবেষণা পোস্টার উপ…
  • ২৩ জুলাই ২০২৬