উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলা: শিশুসহ নিহত ২৫

১৭ জুন ২০২৩, ০১:৪৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
স্কুল থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে

স্কুল থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে © রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি মাধ্যমিক স্কুলে সন্ত্রাসী হামলায় শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ বিভাগের বরাত দিয়ে শনিবার (১৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র ফ্রিড এনানগা জানান, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত কঙ্গোর অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এই হামলা চালিয়েছে। শুক্রবার (১৬ জুন) রাতে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় এমপন্ডাউই এলাকায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলা হয়।

তিনি আরও জানান, সেখানে একটি ডরমিটরি পুড়িয়ে দেওয়া হয় এবং খাদ্য গুদাম থেকে খাদ্য লুট করা হয়েছে।

পুলিশ মুখপাত্র জানান, স্কুল থেকে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে স্কুলের ছেলে-মেয়েও রয়েছে। গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হামলায় নিহতদের মধ্যে শিক্ষার্থী কয়জন তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশের এ মুখপাত্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close