ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৫ জুন ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো ফিলিপাইন। রিখটার স্কেল অনুযায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ফিলিপাইনের মূল ভূখন্ডে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে রাজধানী ম্যানিলার বেশ কিছু স্থানে রেলওয়ে সেবা ব্যাহত হয়েছে।

তবে ওই ভূমিকম্প থেকে কোনও হতাহতের খবর জানা যায়নি। ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। আশেপাশের প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা নিশ্চিত করেছে।

দেশটির রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের কারণে তিনটি রেললাইনের সেবা বন্ধ রাখা হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেন, রেলওয়ে এবং বিমানের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: ইডেন ছাত্রীর চিকিৎসা অবহেলায় সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার

তবে এখন পর্যন্ত শক্তিশালী ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা আশা করছি এ ধরনের কিছু ঘটবে না।

দুদিন আগেই ভারত এবং পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হানে। দুই সপ্তাহের ব্যবধানে দেশ দুটিতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ দুটির বিভিন্ন অঞ্চল। প্রথম দিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়।

এদিকে মঙ্গলবার ভোরে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টা ৫৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close