ইডেন ছাত্রীর চিকিৎসা অবহেলায় সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার

১৫ জুন ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
সেন্ট্রাল হসপিটাল

সেন্ট্রাল হসপিটাল © ফাইল ছবি

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আখিঁর মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ডা. শাহজাদী ও ডা. মুনা। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহবুবা রহমান আখিঁর স্বামীর করা মামলায় বুধবার সেন্ট্রাল হসপিটাল থেকে ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারকৃত দুই চিকিৎসক বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো পড়ুন: বাকি টাকা ফেরত না পাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে বেরোবি ক্যাফেটেরিয়া

এর আগে, দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত আসামি শাহজাদীর এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন। 

উল্লেখ্য, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় বুধবার ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করা হয়। মামলায় ডা. শাহজাদী, ডা. মুনা, ডা.মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর গতকাল রাতেই  ডা. শাহজাদী ও ডা. মুনাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

 

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬