পাকিস্তানে গাধা-গরু-ছাগল-ভেড়ার সংখ্যা বেড়েছে

০৯ জুন ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
গাধা

গাধা © ফাইল ছবি

পাকিস্তানে বেড়েছে মালামাল পরিবহনে উপকারী প্রাণী গাধার সংখ্যা। দেশটির অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) ২০২২-২৩ এর তথ্য বলছে, বর্তমানে পাকিস্তানে গাধা রয়েছে ৫৮ লাখ।

নতুন সমীক্ষার তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ প্রাণীটির সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। যেখানে ২০১৯-২০ সালে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২১ সালে ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ সালে ছিল ৫৭ লাখ— সেখানে এক বছর বাদে এ সংখ্যা ৫৮ লাখে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। গাধার পাশাপাশি দেশটিতে বর্তমানে গবাদিপশুর সংখ্যা কেমন আছে সেই তথ্যও জানানো হয়েছে।

অর্থমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, বর্তমানে পাকিস্তানে গরু রয়েছে ৫ কোটি ৫৫ লাখ, মহিষ রয়েছে ৪ কোটি ৫০ লাখ, ভেড়া রয়েছে ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল রয়েছে ৮ কোটি ৪৭ লাখ।

গত দুই বছরের চেয়ে দেশটিতে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা বেড়েছে। তবে গত বছর উট এবং ঘোড়ার সংখ্যা যত ছিল—তা একই সংখ্যায় রয়েছে।

দেশটির অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের কৃষিখাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এসব গবাদিপশু।

২০২৩ অর্থবছরে জিডিপির ১৪ দশমিক ৩৬ শতাংশ ছিল এই খাতের। এছাড়া স্থানীয় পর্যায়ে গবাদিপশু লালন-পালন বড় অবদান রাখছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬