টিকটকের একটি ভিডিওতে ১০ বছরের আয়, চাকরি ছাড়লেন শিক্ষিকা

১২ মে ২০২৩, ১১:১৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
চীনের হুবেই প্রদেশের শিক্ষিকা হুয়াং

চীনের হুবেই প্রদেশের শিক্ষিকা হুয়াং © ইন্টারনেট

টিকটকে একটি ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিয়েছেন চীনের এক কিন্ডারগার্টেন শিক্ষক। ভিডিও থেকে তার আয় হয়েছে ১০ বছরের বেতনের চেয়ে বেশি। তিনি শিক্ষিকা হিসেবে মাসে আয় করতেন প্রায় ৩ হাজার ইউয়ান।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুবেই প্রদেশের শিক্ষিকা হুয়াংয়ের ছড়া শেখানোর ভিডিওটি টিকটকে ভাইরাল হয়। শিক্ষার্থীদের শেখানো ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে জনপ্রিয়তা পান তিনি।

চীনা সংবাদমাধ্যম ওরিয়েন্টাল ডেইলি গত ৫ মে এক প্রতিবেদনে জানায়, নারীর সুর করে পড়া ছড়ার ক্লিপ ১০ কোটির বেশি বার দেখা হয়েছে। এরপর টিকটকে ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয় তার।

গত মে মাসের শুরুতে হুয়াং ফলোয়ারদের অনুরোধেনার্সারি ছড়া লাইভস্ট্রিম করতে রাজি হন। সেশনে তিনি থেকে ৫ লাখ ইউয়ান আয় করেন। তিনি বলেন, আমি একদিন লাইভ-স্ট্রিম করে ১০ বছরের বেতনের চেয়ে বেশি আয় করেছি। এ জন্য আমি ‍খুুশি।

হুয়াং এখন ফুলটাইম লাইভস্ট্রিমিং করছেন। এছাড়া তিনি প্রভাবশালী ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করেছেন। 

চার বছরেও চালু হয়নি কোটি টাকার মেশিন, সেবা থেকে বঞ্চিত রোগী…
  • ২৯ জুন ২০২৬
আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান
  • ২৯ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬