জাপানে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

০৫ মে ২০২৩, ০৫:৩৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© দ্যা মেইনিচি

জাপানের মধ্যাঞ্চলে শুক্রবার (৫ মে) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনও আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানায়, জাপানের প্রধান দ্বীপ হোনশুর মধ্য পশ্চিম উপকূলের কাছে ইশিকাওয়া অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।

জাপানের বার্তা সংস্থা কিয়োডো জানায়, নিগাতা প্রিফেকচারের নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চিন্তার তেমন কিছু নেই।

আরও পড়ুন: ঢাকার কাছে এত বড় ভূমিকম্পের ইতিহাস কম, ভূ-চ্যুতি চিন্তার

জাপানি কর্মকর্তারা বলেন, সমুদ্র থেকে ছোট ছোট ঢেউ আসতে পারে। তবে সুনামির আশঙ্কা নেই।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সাল শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬