ঢাকার কাছে এত বড় ভূমিকম্পের ইতিহাস কম, ভূ-চ্যুতি চিন্তার

০৫ মে ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
বড় ভূমিকম্প হয়েছে ঢাকায়

বড় ভূমিকম্প হয়েছে ঢাকায় © মোস্তফা কামাল পলাশ 

বাংলাদেশের মানুষ যে ভূমিকম্পটি অনুভব করলো আজ ভোর ৫টা বেজে ৫৭ মিনিট ১৫ সেকেন্ডে, সেই উৎপত্তিস্থল হিসাবে ঢাকার দোহার উপজেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

তথ্য সংশোধন: The European-Mediterranean Seismological Centre (EMSC/CSEM) এর প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসাবে নরসিংদী জেলায় উল্লেখ করছিল ভূমিকম্পটি সংগঠিত হওয়ার ৫ মিনিটের মধ্যে। পরবর্তীতে আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের সংশোধিত তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হিসাবে ঢাকার দোহার উপজেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

ফলে আমি আমার পোস্টের তথ্য সংশোধন করে আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের তথ্য যোগ করে দিলাম। সেই সঙ্গে EMSC/CSEM এর প্রাথমিক চিত্রটি পরিবর্তন করে আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের চিত্র যোগ করে দিলাম।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভূমিকম্পটিকে ৫ দশমিক ২ মাত্রার বলা হলেও আমেরিকার ভূ-তাত্ত্বিক অধিদপ্তরের সংশোধিত তথ্য অনুসারে ভূমিকম্পটি মাত্রা ৪ দশমিক ৩। এ মানও হয়ত কিছুটা পরিবর্তীত হতে পারে অধিকতর তথ্যের ভিত্তিতে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।

ভূমিকম্পটি যে স্থানে সৃষ্টি হয়েছে তার জিয়ো লোকেশন হলো ২৩ দশমিক ৫৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ২৭ পূর্ব দ্রাঘিমাংশ (23.546°N 90.272°E)। ঢাকার এত কাছে এই বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। ঢাকার এত কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি রয়েছে সেটাও খুবই চিন্তার বিষয়। ঢাকায় বিল্ডিং এর ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে।

ছবি বর্ণনা: প্রথম চিত্রে দেখা যাচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্হল, দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে ও পূর্ব-ভারত ও মায়ানমারে অবস্হিত বিভিন্ন ভূ-চুত্যির অবস্হান। আজকে যে ভূ-চুত্যিতে ভূমিকম্প হয়েছে তা লাল রং এর লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে।

The violent shaking of a magnitude 4.3 #earthquake forced 20 million people of the capital city of Bangladesh, #Dhaka to woke up in the early morning on May 4, 2023, and terrified them. The epicenter was in the Dohar upazila of Dhaka district, less than 25 km SW of Dhaka.

লেখক: কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950