ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ডে কেয়ার সেন্টারে কুড়ালের হামলায় চার শিশু নিহত

০৬ এপ্রিল ২০২৩, ১০:০০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
নিহতদের স্বজনদের আহাজারি

নিহতদের স্বজনদের আহাজারি © সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ব্লুমেনাউতে একটি ডে কেয়ার সেন্টারে কুড়ালের হামলায় চার শিশু নিহত ও আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) সান্তা ক্যাটারিনা রাজ্যের শহর ব্লুমেনাউতে একটি প্রাইভেট ডে কেয়ারের এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে রয়েছে। তাদের বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।

সান্তা ক্যাটারিনা রাজ্যের গভর্নর জর্গিনহো মেলো টুইটারে বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: জবিতে ফার্মেসি বিভাগে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ।

একজন পুলিশ কর্মকর্তা সিএনএন ব্রাজিলকে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির বয়স ২৫, শিশুদের উপর আক্রমণ করার আগে ক্যান্টিনহো বম পাস্তর ডে কেয়ার সেন্টারের খেলার মাঠে একটি প্রাচীরের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলে জানা গেছে। শিক্ষকরা শিশুদের বাঁচাতে আসার পর হামলাকারী পালিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও। টুইটারে লুলা লিখেছেন, "একটি পরিবার যে তার সন্তান বা নাতি-নাতনিদের হারায়, তার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই, এমনকি নিরপরাধ এবং নিরাশ্রয় শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায়। গভীর দুঃখের এই সময়ে ঈশ্বর সকল পরিবারের হৃদয়কে সান্ত্বনা দিন।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬