যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে লাশ হলেন বাংলাদেশের মুহিত

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
নিহত মুহিত ইসলাম

নিহত মুহিত ইসলাম © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুহিতুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রোববার (২৬) ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মুহিত। গত বছর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

চট্টগ্রামের রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আবদুল মালেক পোস্ট মাস্টার বাড়ির আবু মাসুদ আজাদের একমাত্র সন্তান মুহিত। 

ওয়াশিংটন ডিসিতে সড়ক দুর্ঘটনায় মোট পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছিলেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছের সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।

তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বোস্টনে পড়াশোনা করছেন। আহতদের মধ্যে মুহিতুল ইসলামের অবস্থা ছিল আশঙ্কাজনক।  

টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬