তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজার

১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
তুরস্কে ভমিকম্প পরবর্তী অবস্থা

তুরস্কে ভমিকম্প পরবর্তী অবস্থা © সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত গত ৫ দিনে উদ্ধারকৃত মৃতদেহের প্রায় ২৪ হাজারে সংখ্যা পৌঁছেছে। এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়া থেকে মোট ২৩ হাজার ৭১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

শনিবার (১১ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় মৃতের সংখ্যা ২৩,৭০০-এরও বেশি। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ছিল ২০,২১৩-এর বেশি এবং সিরিয়ায় ৩,৫০০ জনেরও বেশি নিহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫.৩ মিলিয়ন মানুষ গৃহহীন হতে পারে। বর্তমানে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ লোকের জরুরী গরম খাবারের প্রয়োজন রয়েছে। অপরদিকে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা বিতরণের অনুমোদন দিয়েছে সিরিয়ার সরকার।

আরও পড়ুন: আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি আবেদন শুরু ১৩ ফেব্রুয়ারি।

গত ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বিধ্বংসী সেই ভূমিকম্পের পরপরই ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তুরস্ক ও সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী সদস্যরাও।

কিন্তু বিপর্যয়ের ব্যাপকতা ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজে ধীরগতি হচ্ছে। এখনও তুরস্ক ও সিরিয়ার বিভিন্ন শহরের ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন শত শত হতাহত।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৫, আবেদন…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে সংঘর্…
  • ০৬ এপ্রিল ২০২৬
মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬