স্কুলছাত্রীকে বারান্দা দিয়ে নিচে ফেলে দিলেন শিক্ষিকা

১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM

© সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক শিক্ষিকা স্কুলের বারান্দা দিয়ে ধাক্কা দিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নিচে ফেলে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৬ ডিসেম্বর) এ ঘটনা ঘটে দিল্লির নগর নিগাম বালিকা বিদ্যালয় নামে একটি সরকারি স্কুলে।

অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া শিক্ষার্থীর নাম বন্দনা। এ ঘটনার পর পুলিশ শিক্ষিকাকে আটক করেছে। নিচে পড়ে মারাত্মক আহত হওয়ায় বন্দনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে শিক্ষা পরিবার, কমেছে গুণগত মান

জানা যায়, শুক্রবার স্কুল ভবনের দোতলায় অবস্থিত নিজের শ্রেণিকক্ষে ছিলেন বন্দনা। ওই সময় কিছু একটা নিয়ে বন্দনাকে মারধর করতে থাকেন গীতা। এরপর তাকে কাঁচি দিয়ে আঘাত করার চেষ্টা করেন এই শিক্ষিকা। একটা সময় স্কুলের দোতলার বারান্দা থেকে বন্দনাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দেন তিনি।

এ ঘটনার সময় উপস্থিত রিয়া নামে অপর এক শিক্ষিকা গীতাকে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তবুও গীতা শিশুটিকে মারধর করতে থাকেন।

বন্দনাকে নিচে ফেলে দেওয়ার পর সেখানে জড়ো হন সাধারণ মানুষ। তারা গুরুতর আহত এই শিক্ষার্থীকে দ্রুত বড় হিন্দু রাও হাসপাতালে নিয়ে যান। এরপর গীতাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

সূত্র: এনডিটিভি

ট্যাগ: স্কুল
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close