১০ ডিসেম্বর সংঘাতের শঙ্কা: ঢাকায় যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা

০৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM

© ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য রাজনৈতিক সমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য দূতাবাস। এ কারণে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক ট্রাভেল এডভাইজরিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় মহাসমাবেশ করার ডাক দিয়েছে বিএনপি। তারা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে।

তবে, জনগণের চলাচল বিঘ্নি হতে পারে যুক্তিতে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। কিন্তু সমাবেশের জন্য এখন পর্যন্ত ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বিএনপি।

গতকাল বিএনপির পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না পুলিশ।

ইন্টার্নশিপ করুন মেট্রোরেলে, মিলবে মাসিক ভাতা ও সনদ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ জর্ডানে, পদ ৬০, সরাসরি সাক্ষাৎকার ২…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬