টুইটারের অফিস কার্যক্রম বন্ধ

১৮ নভেম্বর ২০২২, ১১:৪৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
টুইটার

টুইটার © লোগো

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কিনার পর থেকেই নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হচ্ছে। কর্মী ছাটাই থেকে শুরু করে ভুয়া একাউন্ট ভেরিফাই, ইলন মাস্কের দেয়া নানা শর্তে বিশৃঙ্খলা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটিতে। আর এসব ‍বিশৃঙ্খলার মধ্যেই সাময়িক সময়ের জন্য নিজেদের অফিস বন্ধ করে দিয়েছে টুইটার। 

শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে অফিস সাময়িকভাবে বন্ধ বলে জানিয়েছে টুইটার। মঙ্গলবার থেকে আবার অফিস চালু হবে বলে জানিয়েছেন তারা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নতুন মালিক ইলন মাস্ক শর্ত দেন— দীর্ঘ সময় কাজ করতে হবে, নয়ত চাকরি ছাড়তে হবে। এ শর্ত মেনে নেওয়ার সময় বেধে দিয়ে একটি কাগজেও স্বাক্ষর করতে বলেন তিনি।

তবে তার এ শর্ত বেশিরভাগ কর্মী প্রত্যাখ্যান করেন এবং গণহারে পদত্যাগ শুরু করেন। এরপরই টুইটার সাময়িক সময়ের জন্য তাদের অফিস বন্ধ করে দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার রাতে চলমান সংকট সর্বোচ্চ আকারে পৌঁছায়। এদিন কর্মীরা মাস্কের শর্ত প্রত্যাখ্যান করেন। এরপর টুইটারের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: ৪ স্ক্রিনে ঢাকা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে যুক্ত হবেন ৭ কলেজ শিক্ষার্থীরা

নিউইয়র্ক টাইমস জানায়, টুইটারে এমন অস্থিতিশীল পরিস্থিতি চলার মধ্যে সাধারণ ব্যবহারকারীরা কোম্পানিটি থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুরু করেছেন। ‘রিপ টুইটার’, ‘টুইটার ডাউন’ এমন হ্যাশট্যাগে ভরে যায় সামাজিক মাধ্যমটি।

জানা গেছে, টুইটার থেকে চাকরি ছাড়ার তালিকায় আছেন অসংখ্য ইঞ্জিনিয়ার। যারা টুইটারের বাগ ঠিক করা এবং সেবা চালু রাখার কাজটি করে থাকেন। তারা চাকরি ছাড়ার পরই টুইটারের সেবা হুমকির মুখে পড়ে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কর্মীরা গণহারে পদত্যাগ শুরু করলে চিন্তায় পড়ে যান ম্যানেজাররা।

নিউইয়র্ক টাইমস আরও জানায় জানায়, টুইটার তার কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানায়, সোমবার পর্যন্ত অফিস বন্ধ রাখা হবে এবং কর্মীদের জন্য টুইটারের অ্যাক্সেস বন্ধ থাকবে। এখন ব্যবহারকারীরা ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে টুইটারে ধস নামবে। ফলে এটির বিকল্প মাধ্যমগুলোতে চলে যাচ্ছেন তারা।

জানা গেছে, ইলন মাস্ক কিছু কর্মীকে থেকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগ: টুইটার
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence