‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে 

১৮ নভেম্বর ২০২২, ১০:১০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
লেহেঙ্গা

লেহেঙ্গা © প্রতিকী ছবি

ভারতের উত্তর প্রদেশে ‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়েই ভেঙে দিয়েছেন কনে। পছন্দমতো আরও দামি লেহেঙ্গা কিনতে টাকা দিয়ে দেওয়া হবে বললেও  মন গলেনি তরুণীর। শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে বিয়ের আয়োজন। খবর আন্দবাজার

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তর প্রদেশের হালদোওয়ানি গ্রামে গত জুন মাসে বাগদান হয়েছিল ঐ যুগলের। বিয়ের নির্ধারিত দিন ধার্য করা হয় ৫ নভেম্বর। জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে হঠাৎ বেঁকে বসেন কনে। স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিয়ে করবেন না।

আরও পড়ুন: শেষ কর্মদিবসে পালিয়ে বিদায় নিলেন বশেফমুবিপ্রবি উপাচার্য।

বৌভাতের সন্ধ্যায় পরার জন্য হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি লেহেঙ্গা দেওয়া হয়েছিল কনেকে। লেহেঙ্গা পছন্দ না হওয়ায় যথেষ্ট উত্তেজিত ছিলেন তরুণী। তার অভিযোগ, লেহেঙ্গাটির দাম মাত্র ১০ হাজার রুপি এবং মানও ভালো নয়।

পাত্রপক্ষের দাবি, বেশ দাম দিয়েই কেনা হয়েছে লেহেঙ্গাটি। এরপরও পছন্দ না হলে কনের মনমতো লেহেঙ্গা কিনে নিতে টাকা দিয়ে দেওয়া হবে বলে প্রস্তাব দেন তারা। এতেও মন গলানো যায়নি তরুণীর। শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিয়েই ক্ষান্ত দিয়েছে উভয় পক্ষ।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬